1. admin@uttarersangbad.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ের দোয়েল চত্বর সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে একটি কম্পিউটারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি কম্পিউটারের দোকান, একটি রেস্টুরেন্ট ও একটি ফুলের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কম্পিউটার দোকানের মালিক বিপুল কুমার বলেন, ধারদেনা করে কেনা একটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও একটি লেমিনেটিং মেশিনসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এখন কী করব তা বুঝতে পারছি না।

রেস্টুরেন্ট মালিক শাহ আলম বলেন, আগুনে ঘরের চালের টিন সহ দোকানের সবকিছু পুড়ে গেছে। রেস্টুরেন্টের আয়ে কোনোমতে সংসার চলতো। কিভাবে কি করব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (অ.দা.) মো. এনামুল হক বলেন, ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে আগুন লেগে তা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। এতে তিনটি দোকান পুড়ে গেছে। অনুমান করা হচ্ছে প্রায় ২০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ উত্তরের সংবাদ
কারিগরী সহযোগীতা- উত্তরের সংবাদ