1. admin@uttarersangbad.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

আজ ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী মুক্ত দিবস

উত্তরের সংবাদ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯৮ বার পঠিত
প্রতীকী ছবি

আজ ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী মুক্ত দিবস। দেশের প্রথম উপজেলা হিসেবে ১৯৭১ সালের এই দিনে ভূরুঙ্গামারী হানাদারমুক্ত হয়। মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাবসেক্টরের মুক্তিযোদ্ধারা ভূরুঙ্গামারীকে হানাদার মুক্ত করতে দক্ষিণ দিক খোলা রেখে উত্তর, পশ্চিম ও পূর্ব দিক থেকে একযোগে আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করে।

পরিকল্পনা অনুযায়ী ১৩ নভেম্বর মুক্তিবাহিনী মর্টার, কামান প্রভৃতি ভারী অস্ত্র দিয়ে পাকিস্তানি বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে। অপরদিকে ভারতীয় যুদ্ধবিমান আকাশে চক্কর দিতে থাকে। ভোরের আলো ফোটার আগেই পাকিস্তানি বাহিনীর গুলি বর্ষণ বন্ধ হয়ে যায়। পাকিস্তানি সেনারা পিছু হটে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ নামক স্থানে অবস্থান নেয়। মুক্তিবাহিনী ১৪ নভেম্বর ভোরে বিজয়ের স্লোগান দিয়ে ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় ও তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ) সামনে চলে আসে। এ সময় স্বাধীন ভূখণ্ডে বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন আতাউল্লা খানসহ ৪০-৫০ জন পাকিস্তানি সেনা নিহত হন। আটক হয় আরও ৩০-৪০ জন পাকিস্তানি সেনা।

তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদের একটি ভবন) দোতলার একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় কয়েকজন নারীকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। তাঁদের অনেকেই ওই সময় অন্তঃসত্ত্বা ছিলেন। অপরদিকে ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের একটি তালাবদ্ধ কক্ষ থেকে নির্যাতনের শিকার ১৬ জন নারীকে উদ্ধার করা হয়। প্রতিবছর ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ উত্তরের সংবাদ
কারিগরী সহযোগীতা- উত্তরের সংবাদ