
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদেরকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাইকেরছড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন (৬০) ও বলদিয়া ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জাফর আলী (৪৫)। মকবুল হোসেন পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে। জাফর আলী বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া ইসলামাবাদ এলাকার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, দু’টি পৃথক অভিযানে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সোনাহাট এলাকা থেকে জাফর আলীকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে পাইকেরছড়া এলাকা থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এম. আর. সাঈদ বলেন, সন্ত্রাস ও নাশতার মামলায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।