
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এর বক্তব্যে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানা গেছে।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি কিংবা সাবেক সেনাপ্রধান আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
ইসরায়েলে কোনো রাজনৈতিক দলই কখনো এককভাবে পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে এ পর্যন্ত গঠিত সব সরকারই ছিল জোট সরকার।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন। নতুন সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। তবে প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বৃদ্ধি করা হতে পারে।
সাবেক সেনাপ্রধান আইজেনকোটের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন,‘এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময়। আমরা যেন সেই দায়িত্ব পালনের যোগ্য হতে পারি, তা নিশ্চিত করতে আমি সবকিছু করব’।
নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি এবং তাদের কট্টর ডানপন্থী ও অতি-রক্ষণশীল ইহুদি মিত্ররা ১২০ আসনের নেসেটে ৫৩টি আসনে জয়ী হয়। অপরদিকে আইজেনকোটের মধ্যপন্থী ইয়াশার পার্টি এবং তাঁর জোটের অন্য তিনটি ইহুদি বিরোধী দল জয় পেয়েছে ৪৮টি আসনে।