1. admin@uttarersangbad.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

ভূরুঙ্গামারী মুক্ত দিবস উদযাপন, হানাদার মুক্ত প্রথম উপজেলা স্বীকৃতির দাবি

উত্তরের সংবাদ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত
ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী পাকিস্তানি বাহিনীর দখল মুক্ত হয়। ভূরুঙ্গামারী মুক্ত দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র‍্যালি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দিবসটি উদযাপনের আয়োজন করে।

দিবসের কর্মসূচীর শুরুতে ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মতি ও এ টি এম শাহজাহান মানিক মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক রফিকুল হাসান রনজু এতে সভাপতিত্ব করেন।

আলোচনা সভা অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ আলা-উদ্দিন, কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর-জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ ও ভূরুঙ্গামারী থানার ওসি এম. আর. সাঈদ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকরা ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা হিসেবে সরকারি স্বীকৃতির দাবি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ উত্তরের সংবাদ
কারিগরী সহযোগীতা- উত্তরের সংবাদ