1. admin@uttarersangbad.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এনসিপি’র প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত
ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এনসিপি’র প্রার্থী মো. মাহফুজুল ইসলাম কিরন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে। এনসিপি’র ভূরুঙ্গামারী উপজেলা কমিটির আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী মনোনীত হয়েছেন।

গত ১৭ নভেম্বর এনসিপি’র স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি অনুমোদিত উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই তালিকা থেকে মাহফুজুল ইসলাম কিরনকে ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নির্বাচনের প্রার্থী মনোনীত করার বিষয়টি জানা গেছে।

মাহফুজুল ইসলাম কিরন বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া অত্যন্ত সম্মানজনক বিষয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও নাগরিক সেবার ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ভূরুঙ্গামারীকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, বিভাজন নয়, ঐক্য চাই; প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হবে দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষের আস্থা ও অধিকার প্রতিষ্ঠার ঠিকানা। আসুন সম্মিলিত প্রচেষ্টায় আগামীর সম্ভাবনাময় ভূরুঙ্গামারী গড়ে তুলি।

উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী মনোনীত করায় তিনি এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ উত্তরের সংবাদ
কারিগরী সহযোগীতা- উত্তরের সংবাদ