1. admin@uttarersangbad.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১২২ বার পঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার প্রশিক্ষণ

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। এসময় প্রশিক্ষক হিসাবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শামসুজ্জামান, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ও ভূরুঙ্গামারী ইউনিয়ন জামায়াতের আমির শাহীনুর আলম উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডে ভুল তথ্য সংযোজিত হলে অথবা কোন পরিবার বাদ পড়লে সরকারের কাঙ্খিত লক্ষ্য অর্জন বাধা গ্রস্ত হবে। কাজেই সকলকে সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী সহ মোট ৩৫ জন অংশ গ্রহণ করে। দুইদিনের প্রশিক্ষণ শেষে আগামী বৃহস্পতিবার মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

 

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ উত্তরের সংবাদ
কারিগরী সহযোগীতা- উত্তরের সংবাদ