1. admin@uttarersangbad.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ভূরুঙ্গামারীতে ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়নে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৭৯ বার পঠিত
ভূরুঙ্গামারীতে ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়ন কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক মো. শামিম হোসেন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’ (ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রূপালী ব্যাংক পিএলসি ভূরুঙ্গামারী শাখায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, বাংলাদেশ ব্যাংক উপজেলা পর্যায়ের সম্ভবনাময় তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ (উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি) বাস্তবায়ন করছে। বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলে অনুর্ধ্ব ২৮ বছর বয়সী যে কেউ ‘উদ্যোগ’ কর্মসূচিতে আবেদন করতে পারবেনা। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ পাবেন। যার অর্ধেক ব্যাংক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে কোনো সহায়ক জামানতের প্রয়োজন হবে না।

‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়নের সচেতনতামূলক কর্মশালায় বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক মো. শামিম হোসেন প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন। রূপালী ব্যাংক পিএলসি ভূরুঙ্গামারী শাখার শাখা ব্যবস্থাপক মো. সহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

সহকারী পরিচালক মো. শামিম হোসেন তার বক্তব্যে বলেন, উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচিতে অনুর্ধ্ব ২৮ বছর বয়সীরা বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলে আবেদন করতে পারবেনা। যে কোনো তফসিল ব্যাংক থেকে আবেদন করা যাবে। ব্যবসায়িক ধারণা ও প্রকৃত অর্থের চাহিদা যাচাই-বাছাই করে অর্থায়ন করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজার নূর আলম, অগ্রণী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার সারোয়ার হোসাইন, জনতা ব্যাংক পিএলসির শফিউল আলম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মারজান সরকার ইসলামী ব্যাংক পিএলসির মাহমুদুল হাসান, ন্যাশনাল ব্যাংক পিএলসির ম্যানেজার নাইমুল করিম, আইএফআইসি ব্যাংক পিএলসির প্রসেনজিৎ কুমার রায়, এনআরবিসি ব্যাংক পিএলসির মাসুদ রানা সহ উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ উত্তরের সংবাদ
কারিগরী সহযোগীতা- উত্তরের সংবাদ