1. admin@uttarersangbad.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা

উত্তরের সংবাদ ক্রীড়া ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। বিসিবি সোমবার (৯ নভেম্বর) দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করে। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম চার বছর পর টেস্ট দলে ফিরেছেন।

নাজমুল হোসেন শান্ত দলে নেতৃত্ব দেবেন। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। নতুন মুখ হিসেবে দলে জায়গা পাওয়া মাহফিজুল ইসলামের জন্য জাতীয় দলের হয়ে সাদা পোশাকে অভিষেকের সম্ভাবনা রয়েছে।

দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফেরা মোহাম্মদ নাঈম বাংলাদেশের হয়ে সবশেষ ২০২২ সালে টেস্ট খেলেছিলেন। অপরদিকে ওপেনার সাদমান ইসলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারছেন না।

বাংলাদেশ দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক শৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম,তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ উত্তরের সংবাদ
কারিগরী সহযোগীতা- উত্তরের সংবাদ