1. admin@uttarersangbad.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগের দুই নেতা আয়নাল হক ওরফে ঝন্টু ও আহাম্মদ আলী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাত ও মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আহাম্মদ আলী (৪৯)। তিনি ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। অপরজন হলেন ভূরুঙ্গামারী ইউনিয়নের গোপালপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আয়নাল হক ওরফে ঝন্টু (৪৮)। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আহাম্মদ আলীকে সোমবার মধ্যরাতে বাজার এলাকা থেকে আটক করা হয়। অপরদিকে আয়নাল হককে মঙ্গলবার ভোরে বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি এম. আর. সাঈদ জানান, আটককৃতরা নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার আসামী। তাদেরকে আটকের পর মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ উত্তরের সংবাদ
কারিগরী সহযোগীতা- উত্তরের সংবাদ