
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি. নং রাজ.-২৯৪৩) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদরাসায় দিনব্যাপি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে মধ্যরাতে ফলাফল ঘোঘণা করা হয়।
ঘোষিত ফলাফলে আনোয়ার হোসেন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি ৯৪৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল বাতেন পেয়েছেন ৮৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সংগঠনের মোট ১৭টি পদের মধ্যে ১১টি পদের জন্য ভোট গ্রহন করা হয়। অন্য ৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মোট ভোটার ২ হাজার ৯০ জন। নির্বাচনে ১ হাজার ৮৫৩ জন ভোটার ভোট প্রদান করেন।
সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি পদে মোখলেছুর রহমান, সহ-সভাপতি পদে আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদে নুর ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক পদে রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে ফজলুল হক ও সড়ক সম্পাদক পদে নুর হোসেন নির্বাচিত হয়েছেন।
সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানি কারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন।